কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কাউখালীতে ইয়াবাসহ চারজন আটক

পিরোজপুরের কাউখালী ৯৫ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে কাউখালী থানা পুলিশ।

শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে চারটার দিকে উপজেলার সদর ইউনিয়নের চিরাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ইয়াবাসহ চার জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের মোঃ হাবিবুর রহমানের ছেলে হাসিবুর ইসলাম (২২), আসপদ্দি গ্রামের নয়া বাড়ির বাবুল চন্দ্র রায়ের ছেলে সজ্বল রায় (২৬), টেম্পু ষ্টান্ড সংলগ্ন মোঃ সুলতান খানের ছেলে সোহাইন খান (২৫) ও উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে ডুমজুরি গ্রামের মোঃ জাকির হোসেন পান্নার ছেলে মো. শোয়াইব হোসেন হাওলাদার (২৫)।

পুলিশ সূত্রে জানাযায়, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাসান, এসআই মাসুদ, এসআই হিরণ, এসআই শুকুরের নেতৃত্বে পুলিশ কাউখালীর সদর থেকে চিরাপাড়া যাওয়ার পথে সন্দেহভাজন চারজনকে তল্লাশি করে।

এ সময় মো. হাসিবুল ইসলামের পকেট থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ও তার সঙ্গে থাকা আরও তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত মাদক জব্দ করে তাদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়