ষ মো. ইব্রাহীম, রাজৈর (মাদারীপুর)

  ০৮ মার্চ, ২০২০

সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হাজার পরিবার, হুমকিতে বসতবাড়ি

মাদারীপুরের রাজৈরে অপরিকল্পিত মাটি কাটায় সড়কে ধস

মাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর খালে সøুইসগেট তৈরি করতে গিয়ে অপরিকল্পিতভাবে মাটি কাটায় অসংখ্য মেহগনি গাছসহ ৩০০ ফুট সড়ক ধসে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে একটি বসতবাড়ি। এতে ভাঙন আতঙ্কে রয়েছে আরো কয়েকটি পরিবার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজারো পরিবার।

এদিকে সøুইসগেট নির্মাণ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো), অপর দিকে ধসে যাওয়া সড়ক নির্মাণ করে দিবে বলে জানিয়েছে জেলা প্রশাসক।

উপজেলার সাধুর ব্রিজ-কমলাপুর সড়ক দিয়ে প্রতিদিন উপজেলার উত্তরাঞ্চলের ছোট যানবাহনসহ প্রায় ১০ হাজার মানুষ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। এছাড়া দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও চলাচল করে এ পথ দিয়ে। এ সড়কের বাজিতপুর ইউনিয়নের কিসমদ্দি এলাকায় সাধু খালে একটি সøুইসগেট নির্মাণ হচ্ছে মাদারীপুর পাউবোর তত্ত্বাবধানে। ৩ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৭১১ টাকা ব্যয়ে এই সøুইসগেটের ঠিকাদারি নিয়েছে মেসার্স আমিন অ্যান্ড কোং নামের প্রতিষ্ঠান।

বাজিতপুর ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম হাওলাদারসহ একাধিক স্থানীয় জানান, খোঁজ নিয়ে জানা যায়, শুরুতে এস্কাভেটর দিয়ে খাল ও সড়কের নির্মাণাধীন সøুইসগেট এলাকার সড়কের পাশের মাটি অপরিকল্পিতভাবে কাটা শুরু করে। বাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় শ্রী শ্রী প্রণব মঠের সন্ন্যাসী, এলাকাবাসী, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যরা মাটি কাটায় বাধা দেন। বিষয়টি রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকৌশলীকে অবহিত করলে কয়েক দিন মাটি কাটা বন্ধ থাকে। কিন্তু কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না নিয়েই পুনরায় মাটি কাটা শুরু করে। এতে গত ১৮ ফেব্রুয়ারি প্রায় ৩০০ ফুট ঝুঁকিপূর্ণ সড়ক অর্ধশতাধিক মেহগনি ও অন্যান্য গাছসহ ১০ ফুট নিচে দেবে যায়। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে স্থানীয়রা। এদিকে ধসে ভেঙে গেছে একটি বসতবাড়ি, আতঙ্কে রয়েছে আরো কয়েকটি পরিবার।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রভাবশালী হওয়ায় তারা কোনো বাধা বা পরামর্শ মানছে না। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় হাট-বাজার ও এলাকাবাসীর মালামাল আনা নেওয়ায় মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। আগামী বর্ষা মৌসুমের আগেই সড়কটি

পুনর্নির্মাণসহ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবি জানান তারা।

তবে ভেঙে যাওয়া বাড়ির মালিক কিসমদ্দি গ্রামের মো. সিরাজুল ইসলাম জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করা হলে কোনো ক্ষতিপূরণের আশ^াস পর্যন্ত দেয়নি প্রভাবশালী প্রতিষ্ঠানটি।

মাদারীপুর পাউবো নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা জানান, খাল থেকে মাটি কাটার সময় বড় বড় গাছে ওজনে মাটি সরে গিয়ে গাছসহ রাস্তা দেবে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত সড়কের গাছগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। গাছগুলো সরিয়ে নিলে একটি বিকল্প সড়ক নির্মাণ করে দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত সড়কটি পুনর্নির্মাণ করে দেওয়ার আশ^াস দেন।

মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, বাজিতপুরে সøুইসগেট নির্মাণ করতে গিয়ে একটি রাস্তায় ধস ও কিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে পাউবো নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও ধসে পড়া রাস্তাটি ঠিক করে দেওয়ার জন্য।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়