নওগাঁ প্রতিনিধি

  ০৪ জানুয়ারি, ২০২০

পোরশায় খাদ্যে বিষক্রিয়ায় ৭ গরুর মৃত্যু

নওগাঁর পোরশায় খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে এক খামারির ৭টি গরু মারা গেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের ছাতোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেশ কিছুদিন আগে আফজাল হোসেন বাণিজ্যিকভাবে ১৫টি গরু কিনে বাড়ির মধ্যেই একটি ছোট খামার শুরু করে। শুক্রবার দুপুরে গরুকে পানি খাওয়ানোর জন্য তার চাচা ফজলুর রহমান খামারে রাখা পূর্বেই থেকে পানিতে ভেজানো খৈইল দিয়ে পর্যায়ক্রমে গরুগুলিকে পানি খাওয়াতে থাকেন। পানি খাওয়ার কিছুক্ষণ পরই কয়েকটি গরু কাঁপতে শুরু করে এবং ১০-১২ মিনিটের মধ্যেই এক এক করে ৭টি গরু মারা যায়। গরু গুলির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে খামার মালিক জানিয়েছেন। খামার মালিক আফজাল হোসেন বলেন, পূর্ব থেকেই কেউ ওই খৈইল ভেজানো পানিতে বিষ মিশিয়ে রেখেছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়