reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

আজ মুদ্রানীতি ঘোষণা

প্রতিনিধিত্বশীল ছবি

চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য আজ মুদ্রানীতি (এমপিএস) ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর কেন্দ্রীয় ব্যাংকের সদর দফতরে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই এমপিএস ঘোষণা করবেন। রবিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গভর্নর মুদ্রাস্ফীতি ব্যবস্থাপনা, বেসরকারি খাতের ঋণের প্রবাহ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার ক্ষেত্রে বর্তমান এমপিএসর ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করবেন।

ডেপুটি গভর্নররা, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটর (বিএফআইইউ) প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়