reporterঅনলাইন ডেস্ক
  ১০ আগস্ট, ২০২৫

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়কে মাইক্রোবাস দিল পূবালী ব্যাংক

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি উপহারস্বরূপ আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি মাইক্রোবাস প্রদান করেছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন। এ সময় আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আশরাফুল হক, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. শারমিন রেজা চৌধুরী এবং পূবালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়