reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০২৬

অর্থ মন্ত্রণালয়, এডিবি, বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংকের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি

এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যবস্থাপনাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সার্বিক তত্ত্বাবধানে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে পাবনার ব্র্যাক লার্নিং সেন্টার গাছপাড়ায় এক মাসব্যাপী (১০০ ঘণ্টা) ‘উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (৭ জুলাই) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

যমুনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক নুর মোহাম্মদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের এসএমইএসপিডি বিভাগের যুগ্ম পরিচালক ও ডিপিডি মো. আইয়ুব আলী, যমুনা ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের জোনাল হেড ফজলুল হক এবং যমুনা ব্যাংক পিএলসির হেড অব এসএমই (মার্কেটিং) এন এইচ এম নুসরাত।

বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পাবনার সম্ভাবনাময় উদ্যোক্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়