reporterঅনলাইন ডেস্ক
  ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সর বিমা দাবি পরিশোধ

দেশের শীর্ষতম জীবন বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ঝিনাইদহে ৩ কোটি ৭৩ লাখ টাকা বিমা দাবি পরিশোধ করেছে। গত বুধবার ঝিনাইদহের জোহান ড্রিম ভ্যালি পার্কে আয়োজিত খুলনা বিভাগীয় উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত বিমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন উক্ত টাকার চেক হস্তান্তর করেন। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেলাল আহমেদ ও তাকাফুল কেন্দ্রীয় সমন্বয়কারী জি এম হেলাল উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়