নিজস্ব প্রতিবেদক

  ১৬ জুলাই, ২০২৬

গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র

বাংলাদেশের আবাসন খাতের উন্নয়ন, জাতীয় ভবন বিধিমালা বাস্তবায়ন, নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতকরণ এবং উন্মুক্ত স্থান ও পার্ক উন্নয়নে সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ভূমিকম্পজনিত দুর্যোগ মোকাবিলায় একটি বিশেষ গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগেও সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি।গতকাল বুধবার (১৫ জুলাই) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশের আবাসন খাতের উন্নয়ন, জাতীয় ভবন বিধিমালা, নগর উন্নয়ন, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসন ব্যবস্থা এবং জনসাধারণের ব্যবহারের উন্মুক্ত স্থান ও পার্ক উন্নয়নসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়