নিজস্ব প্রতিবেদক

  ১৬ জুলাই, ২০২৬

শেয়ারবাজারে ঢালাও দরপতন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার (১৫ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিমা ও বস্ত্র খাতের কোম্পানিগুলোর শেয়ারের ঢালাও দরপতন হয়েছে। তবে বাছাই করা ও বড় মূলধনের বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম বেড়েছে। ফলে দাম তার তালিকা বড় হলেও মূল্যসূচক বেড়েছে। অবশ্য লেনদেনের পরিমাণ কমেছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি প্রতিষ্ঠান। তবে ডিএসইর মতো এই বাজারেও বড় মূলধনের বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম বাড়ায় মূল্যসূচক বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে চলতি সপ্তাহের চার কার্যদিবসেই দুই বাজারেই মূল্যসূচক বাড়লো।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ কোম্পানির শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের বড় উত্থান প্রবণতা দেখা যায়। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ায় একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ৫৫ পয়েন্ট বেড়ে যায়। তবে প্রথম ঘণ্টার লেনদেন শেষ হতেই বিমা ও বস্ত্রখাতের কোম্পানিগুলোর শেয়ার দামে ঢালাও পতন হতে থাকে।

বিমা ও বস্ত্রখাতের পতনের হাওয়া লাগে অন্যান্য খাতেও। ফলে বড় হয় দাম কমার তালিকা। অবশ্য এই পতনের মধ্যে দাম বাড়র ধারা ধরে রাখে বড় মূলধনের বেশিরভাগ প্রতিষ্ঠান। এতে দাম কমার তালিকা বড় হলেও মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়। দনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২১৮টির এবং ৫১টির দাম অপরিবর্তিত রয়েছে। অপরদিকে ১১টি বিমার শেয়ার দাম বাড়ার বিপরীতে ৪৪টির দাম কমেছে। আর ৮টি বস্ত্র কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৪৬টির দাম কমেছে। এমন পতনের মধ্যে বাছাই করা ৩০টি কোম্পানির মধ্যে ২২টির শেয়ার দাম বেড়েছে এবং ৬টির দাম কমেছে। বাকি দুটির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৪টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১০০টির দাম কমেছে এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ১৪টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৭টির এবং ৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়