reporterঅনলাইন ডেস্ক
  ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

মেট্রোরেল স্টেশনে সিআরএম বসাবে সোনালী ব্যাংক

মেট্রোরেলের ১০টি স্টেশনে জ্যাকেট ক্যাশ রিসিভিং মেশিন (সিআরএম) স্থাপনের লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি ও ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে এক চুক্তি হয়েছে। গতকাল বুধবার রাজধানীর উত্তরায় টিএমডিসিল কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহনাজ বেগম ও ডিএমটিসিএলের কোম্পানি সেক্রেটারি খোন্দকার এহতেশামুল কবীর। অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামিম উদ্দিন আহমেদ, জেনারেল ম্যানেজার নাঈমা আক্তারসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা। অত্যাধুনিক এ সিআরএমের মাধ্যমে মেট্রোরেলের যাত্রীরা সহজেই অর্থ উত্তোলন ও জমা করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়