খাগড়াছড়ি প্রতিনিধি

  ৪ ঘণ্টা আগে

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি শহরের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, শুক্রবার গভীর রাতে (রাত ১১টা থেকে ১২টার মধ্যে) দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ব্যক্তি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে এসে অকটেন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে তারা ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। তিনি আরো জানান, ভিডিওতে শহরের শালবাগান এলাকার বাসিন্দা হাসানুলকে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়