শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

  ০৪ জুলাই, ২০২৬

শিবচরে কাভার্ডভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত

মাদারীপুরের শিবচর উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় বিথী আক্তার (নীলপরি) (৩৫) ও আয়শা (৯) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে শিবচর উপজেলার দ্বিতীয় খন্ড মোড়লকান্দি এলাকার শিবচর-কুতুবপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার দ্বিতীয় খন্ড ইউনিয়নের মাদবরকান্দি এলাকার খাইরুল মাদবরের স্ত্রী বিথি আক্তার ও একই এলাকার হারুন মাদবরের মেয়ে আয়শা আক্তার। তারা দুজন চাচি-ভাতিজি।

আহতরা হলেন- ওই এলাকার সাহাদাত মাদবরের মেয়ে সাজেদা আক্তার ও শিবচরের যাদুয়ারচর এলাকার মৃত হায়দার আলীর ছেলে লিটন মিয়া। তারা ভ্যানযোগে উপজেলার কুতুবপুর ইউনিয়নের একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিথী আক্তার তার পরিবারের ৬ সদস্য তাদের এক নিকট আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশে দুইটি ভ্যাটারিচালিত ভ্যানে বাড়ি থেকে রওনা হন। পথিমধ্যে তাদের ভ্যান দ্বিতীয় খন্ড ইউনিয়নের নদীর পাড় এলাকায় পৌঁছালে ভ্যানটি উল্টে যায়। এ সময় পেছনে থাকা একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিথি আক্তার, আয়েশাসহ ৪ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিথী আক্তার ও আয়েশাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া লিটন নামে ভ্যানচালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়