চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশইনের চেষ্টা বিএসএফের সতর্কতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চকপাড়া সীমান্ত দিয়ে বিএসএফের ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ব্যর্থ হয়েছে। গত শুক্রবার রাত ১১টায় উপজেলার চকপাড়া বিওপির বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাত ১১টায় বিএসএফ ১২ নারী-পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে।
খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শত শত গ্রামবাসীও সীমান্ত এলাকায় অবস্থান নেন। এতে পুশইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিজিবি জানায়, বিএসএফ সীমান্তের বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে প্রায় ৬০০ গজ দূরে অবস্থান করছিলেন।
"






































