উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৪ জুলাই, ২০২৬

বিনামূল্যে ধান বীজ ও সার পেলেন ২২০০ কৃষক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি অফিস থেকে কৃষি প্রণোদনায় ২ হাজার ২০০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমন ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে বেলা সাড়ে এগারোটায় কৃষকদের মধ্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সূমী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, খায়রুল ইসলাম, আলাউদিন আল আজাদ প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ হলরুমে ইউএনওর সভাপতিত্বে বিতরণ কার্যক্রম নিয়ে সভা হয়। প্রতিজন কৃষককে বেশি হারে ফলনশীল পাঁচ কেজি করে ধান বীজ, ডিএপি ১০ কেজি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়