বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৯ ঘণ্টা আগে

বাউফলে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন

কৃষক বাঁচলে, বাঁচবে দেশ। কৃষির উন্নয়নেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হবে, কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশী আমন ধানের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ, লেবুর চারা, হাইব্রিড মরিচের বীজ, বৃক্ষরোপণের বিভিন্ন চারা এবং প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এমপি মাসুদ কৃষকের উদ্দেশ্যে বলেন, কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের উন্নয়ন নিশ্চিত হলে দেশ আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।

উপজেলা নির্বাহী অফিসার সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন, ওসি সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় শিবির নেতা অ্যাডভোকেট মুজাহিদুল ইসলামসহ প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়