রংপুর ব্যুরো

  ১৬ মে, ২০২৫

রংপুর কমিউনিটি মেডিকেলে অত্যাধুনিক ‘হার্ট সেন্টার’

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত ‘হার্ট সেন্টার’ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক শরিফুল ইসলাম, রংপুর উপ- পরিচালক স্বাস্থ্য ওয়াজেদ আলী, রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমীন, রংপুর কমিনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক, উপ পরিচালক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হৃদরোগ বিভাগের অধ্যাপক, ও অন্যান্য চিকিৎসক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রংপুর গ্রুপের পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার। ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, আমাদের দেশে ৫২ বছর বয়সে হার্টের রোগের শিকার হই। পাশের দেশগুলো ১০ বছর পর হার্ট এটাক হয়। এটার কারণ খাদ্যের ভেজাল। তাই আগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সচেতনতা বাড়াতে হবে। বর্তমানে ১৩৭তম সেন্টার উদ্বোধন হলো। তার মধ্যে ৫৬টি ঢাকায় বলে জানন তিনি। ভাসকুলার সেন্টার, নিউরোলজিকাল বিভাগ করার তাগিদ দেন তিনি।

রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে টেলিমেডিসিন সেবা শুরু করেছি। পাশাপাশি মা ও শিশু ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে বাড়িতে গিয়ে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়