কুমিল্লা প্রতিনিধি

  ২৫ অক্টোবর, ২০১৯

কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা শুরু হচ্ছে আজ

‘মর্ত্যরে রাজ্য ছেড়ে সুরের স¤্রাজ্যে’ স্লোগানে কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলা শুরু হচ্ছে আজ। শুক্রবার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা নগরীর ইউসুফ হাইস্কুল থেকে চর্থা এলাকার শচীন দেব বর্মণ এর বাড়ি পর্যন্ত র‌্যালি অনুষ্ঠিত হবে। র‌্যালি শেষে সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া আফরিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ স্মরণে আয়োজিত মেলায় উদ্বোধনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুমিল্লা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়