মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ২২ ঘণ্টা আগে

টাঙ্গাইলের মধুপুর

আশ্রয়ণের ঘরে এখন মাদকসেবীদের আড্ডা?

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পের ঘরে মাদকসেবীদের অবাধে মাদকসেবনসহ আনাগোনা ও আড্ডার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ভূমিহীন ও অসহায় মানুষের পুনর্বাসনের জন্য ২০১২ সালে প্রায় ৬ একর জমির ওপর ১৫০টি পরিবারের জন্য নির্মিত এই আশ্রয়ণ প্রকল্পে বর্তমানে মাত্র ১০টি পরিবার বসবাস করছে। বাকি ঘরগুলোর পরিত্যক্ত থাকায় গরু রাখা হয় আর সেগুলো মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আশ্রয়ণ প্রকল্পটি মূলত ভূমিহীন ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য সরকারের উদ্যোগে বাস্তবায়ন করা হয়েছে।

মহিষমারা কলেজের প্রতিষ্ঠাতা ছানোয়ার হোসেন বলেন, ১৫০ পরিবারের জন্য বিগত সরকারের আমলে এই আশ্রয়ণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। বর্তমানে ওই আশ্রয়ণ কেন্দ্রে মাত্র ৭-৮টি পরিবার বসবাস করছে। আশ্রয়ণের বাকি ঘরগুলো ফাঁকা পড়ে আছে। আশ্রয়ণের পাশেই রয়েছে একটি হাইস্কুল। সেখানে ছাত্রদের মেসের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ছাত্ররা থেকে লেখাপড়া করে। মেসের পাশেই পরিত্যক্ত আশ্রয়ণ কেন্দ্রে গভীররাত পর্যন্ত চলে নেশার কেনাবেচা ও আড্ডা। মাদকসেবীদের আতঙ্কে থাকে মেসের ছাত্রসহ কলেজের ছাত্রছাত্রীরা।

স্থানীয় বাসিন্দারা বলেন, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পরিত্যক্ত ঘরগুলোতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। এতে এলাকায় চুরি, ছিনতাই ও সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়