কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

  ২২ ঘণ্টা আগে

শিশুকে যৌন হয়রানি মুদি দোকানি গ্রেপ্তার

গাজীপুরের কালীগঞ্জে পাঁচ বছর বয়সি শিশুকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শফিকুল ইসলাম (৫৫) নামে এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগের পর কয়েকদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত শফিকুল ইসলাম উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের দেওতলা গ্রামের মৃত ফায়েজ উদ্দিনের ছেলে। তিনি নিজ বাড়ির পাশেই একটি মুদি দোকান পরিচালনা করেন।

কালীগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, ভুক্তভোগী শিশুর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন

দমন আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৯ জুলাই দুপুরে অভিযুক্ত ব্যক্তি পানি নেওয়ার অজুহাতে ভুক্তভোগী শিশুর বাড়িতে যান। পরিবারের অন্য সদস্যরা আশপাশে না

থাকার সুযোগে পাঁচ বছর বয়সী শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত শারীরিক আচরণ করেন

বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়