শালিখা (মাগুরা) প্রতিনিধি

  ২২ ঘণ্টা আগে

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু

মাগুরার শালিখায় নিজের শিশু সন্তান ও স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে অপূর্ব বিশ্বাস (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনাটি। অপূর্ব বিশ্বাস শালিখা উপজেলার পুকুরিয়া গ্রামের মৃত অমল বিশ্বাসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোর ৫টার দিকে স্ত্রী দিপা বিশ্বাস তার দেড় বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে নিজ বাড়ির উপরের একটি জিআই তারে কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। চিৎকার শুনে ঘুম থেকে ওঠেন অপূর্ব। স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে নিজেই জড়িয়ে পড়েন বৈদ্যুতিক তারের সঙ্গে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে শালিখা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, খবরটি শুনেছি। তবে এ ব্যাপারে কোনো অভিযোগ দেওয়া হয়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়