বিনোদন প্রতিবেদক

  ২১ ডিসেম্বর, ২০১৯

৪০ বছর পূর্তিতে মাইলসের কনসার্ট

ব্যান্ড-সংগীতের দেশি আইকন মাইলস। শুধু তাই নয়, উপমহাদেশ জুড়ে রয়েছে মাইলসের সুখ্যাতি। এক এক করে ৪০ বছর পূর্তি করেছে দলটি। এ উপলক্ষে কানাডা, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ২৮টি কনসার্ট করেছে। এবার ঢাকায় কনসার্ট করতে যাচ্ছে জনপ্রিয় ব্যান্ড দল মাইলস।

আগামী ২৪ ডিসেম্বর নগরীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন ৩ নম্বর হলে অনুষ্ঠিত হবে এ মেগা কনসার্ট। সেখানে মাইলস ছাড়াও মঞ্চ মাতাবে সোলস, ওয়ারফেজ, দলছুট ও ভাইকিংস। প্রতিটি ব্যান্ডদল মাইলসের একটি করে গান করবে। এছাড়া শেষ মুহূর্তে থাকবে সব ব্যান্ড দলের সঙ্গে মাইলসের জ্যামিং। কনসার্টে মাইলস ৩০টি গান বিশেষ আয়োজনে পরিবেশ করবে। থাকবে রক ভিডিও কাভার ও ইংলিশ গান, যা মাইলস ভক্তরা আগে দেখেনি। আর এই গালা কনসার্টের মধ্যদিয়ে শেষ হবে মাইলসের ৪০ বছর পূর্তির উৎসব।

কনসার্টের মাধ্যমে ৩৫ হাজার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ফান্ড করবে মাইলস। তাদের সহযোগিতা করবে জাগো ফাউন্ডেশন। এছাড়া অন্য আয়োজনের মধ্যে রয়েছে ‘সিং উইথ মাইলস’ ক্যাম্পেইনে অংশগ্রহণ করে তিনজন মাইলসের সঙ্গে গান গাওয়ার সুযোগ। কনসার্ট আয়োজন করেছে উইন্ডমিল। ডিজিটাল পার্টনার বঙ্গ। এরই মধ্যে অনলাইন ও অফলাইনে কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়