বিনোদন প্রতিবেদক
প্রকাশ পেল মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলার ‘ভাসুর’

একটি ভিন্নরকম গল্পের নাটক ‘ভাসুর’। এরইমধ্যে ইউটিউবে নাটকটি প্রকাশিত হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান। নাটকের গল্পে দেখা যায় যে নীলাঞ্জনা নীলা ভালোবেসে মোশাররফ করিমের ছোট ভাইকে বিয়ে করে। বেশ ভালোই সংসার চলছিল তাদের। কিন্তু একসময় নীলাঞ্জনা নীলাকে গর্ভাবস্থায় রেখে তার স্বামী মারা যায়। মারা যাবার পর নীলা ও তার আগত সন্তান নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হতে যাচ্ছিলো নীলা। কিন্তু সন্তানের আগত দিনের কথা এবং নীলার জীবনের কথা বিবেচনা করে একসময় ভাসুর মোশাররফ করিম নীলাকে বিয়ে করেন। আর এরইমধ্য দিয়ে নাটকটির গল্প শেষ হয়।
মোশাররফ করিম বলেন, ‘নাটকটিতে বেশকিছুদিন আগে অভিনয় করেছিলাম। গল্পটা অন্যরকম। মহিন সমাজের ভেতরকার নানা ধরনের সমস্যা তুলে আনার চেষ্টা করে গল্পে। ভাসুর নাটকটির গল্প আমাদের সমাজেরই গল্প। এমন ঘটনা ঘটে। নাটকে হয়তো এমন গল্প খুব কমই উঠে আসে।’ নীলাঞ্জনা নীলা বলেন, ‘মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও বেশকিছু সুন্দর গল্পের নাটকে অভিনয় করেছি। তবে ভাসুর নাটকের গল্পটা একেবারেই ব্যতিক্রম। আমাদের সমাজে এমন গল্প আছে বলেই পরিচালক তা তুলে ধরেছেন। নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি। মোশাররফ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা সবসময় আমাকে অনুপ্রেরণা দেবার জন্য, অভিনয়ের সময় সহযোগিতা করার জন্য।’
মোশাররফ করিম ও নীলা অভিনীত জনপ্রিয় নাটকগুলো হচ্ছে ‘সুখে থাকতে ভুতে কিলায়’, ‘সন্তান আমার অফিসার’, ‘জামাই বউ অতি চালাক’, ‘বউয়ের মামলা’, ‘বিড়ম্বনায় বাবলু’, ‘গরীবের সুন্দরী বউ’, ‘ভ্রমর’,
ইত্যাদি।
"









































