আগস্টে সরকারি চাকরিজীবীদের জন্য ৮ দিনের ছুটির সুযোগ

আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য আবারও লম্বা ছুটির সুযোগ তৈরি হচ্ছে। মাত্র দুই দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি ব্যবস্থাপনা করতে পারলেই দুই দফায় সাপ্তাহিক ছুটিসহ মোট আট দিনের অবকাশ কাটাতে পারবেন তারা।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে একদিনের সাধারণ ছুটি থাকবে। দিনটি বুধবার পড়েছে। ফলে পরদিন বৃহস্পতিবার (৬ আগস্ট) একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিলের লম্বা ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
এ ছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ২৬ আগস্ট নির্বাহী আদেশে একদিনের সরকারি ছুটি রয়েছে। দিনটি বুধবার পড়েছে। অর্থাৎ, পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) একদিনের ঐচ্ছিক ছুটি নিতে পারলে মোট ২ দিন ছুটি কাটানো যাবে। আর পরের দু’দিন পড়েছে শুক্র ও শনিবার। সবমিলিয়ে আগস্টে দুইদিনের ছুটি নিতে পারলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে দুই দফায় ৮ দিনের ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
এর আগে সবশেষ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা ৭ দিনের সাধারণ ছুটি ছিল। দীর্ঘ ওই ছুটির পর এবার আবারও সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে।









































