মাগুরা প্রতিনিধি

  ৯ ঘণ্টা আগে

মাগুরায় জামায়াত নেতার বিলবোর্ড চুরি

মাগুরায় জামায়াত মনোনীত সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. আজমত হোসাইনের নির্বাচনী বিলবোর্ড চুরি করেছে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা। এ ঘটনায় মাগুরা সদর থানায় গতকাল শনিবার সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।

অ্যাডভোকেট মো. আজমত হোসাইন বলেন, ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মাগুরা শহরের বিভিন্ন স্থানে আমার নির্বাচনী ফেস্টুন টাঙানো হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, গত ৯ জুলাই রাতে একদল অজ্ঞাতনামা দুষ্কৃতকারী মাগুরা শহরের এসপি অফিসের সামনের চৌরঙ্গী মোড় এবং কদমতলা সোনালী ব্যাংকের সামনের মোড় থেকে দুটি নির্বাচনী বিলবোর্ড খুলে নিয়ে যায়। এটি একটি কাপুরুষোচিত কাজ এবং সুস্থ গণতান্ত্রিক ও রাজনৈতিক চর্চার পরিপন্থি।

তিনি আরো বলেন, এ ধরনের অপতৎপরতা চালিয়ে জনগণের জোয়ার এবং নির্বাচনী প্রচারণাকে বাধাগ্রস্ত করা যাবে না। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও উসকানিমূলক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তিনি প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ দাবি করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়