প্রতিদিনের সংবাদ ডেস্ক
ঢাকায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানাধীন এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)র যাত্রাবাড়ী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ। গত শুক্রবার এই অভিযান পরিচালিত হয়।
গতকাল শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো উজ্জ্বল শেখ (৩১), মো. ওসমান আলী (২২), মো. সোহান হাওলাদার (২৮), মো. রিফাত (২১), মো. তাহসীন ইসলাম ওরফে সুলতান ওরফে মুয়ান্না (১৯), মো. মঞ্জুরুল আলম শিমুল (২২), মো. তানভির (১৯), মারুফ আহমেদ অন্তর (২০), মো. সোহাগ (২৫), মো. জুয়েল (৩৫), মো. আরিফুল ইসলাম (৩৬), মো. অকিন (৩৯), মারুফ (২০), মো. অন্তর (২০), মো. রহিদুল ইসলাম (২০), মো. রাব্বি (২৩), মো. ইবনে আদম (৩৫), মো. আলাল শেখ (২৫), মো. নুর আলিফ (১৯) ও আবু সালেহ মো. মুছা ওরফে সাগর।
এ সময় তাদের কাছ থেকে একটি স্টিলের চাপাতি ও একটি স্টিলের চাকু উদ্ধার করা হয়। অন্যদিকে উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো এস এম মিরাদুজ্জামান ওরফে জামান চৌধুরী (৫০), মো. সোহাগ মিয়া (১৯), মো. ইয়াসিন (২১), মো. রকিবুল ইসলাম (২৮), মো. শাওন (২০), নিলয় মল্লিক (২৩), রাকিবুল ইসলাম (১৯), মো. মনির হোসেন (২৫), মো. শাহিন আলম (৪১), মো. আল আমিন (৪০), মো. রাকিব হোসেন (১৯), মেহেদী হাসান মোর্শেদ (২২), আল-আমিন হাওলাদার (২৫), সুজন মিয়া (২৫), মো. জুবায়েদ মিয়া (২৫), শরিফ আহাম্মেদ (২৩) ও মেজবা উদ্দিন (১৯)। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
"








































