reporterঅনলাইন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক শনিবার

আগামীকাল শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করবে বিএনপি। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার বিকেলে ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল অংশ নেবে বলে জানান শায়রুল কবির।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়