reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

ছবি : সংগৃহীত

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন। বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও হাফিজ উদ্দিন আহমেদ।

সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দলের সদস্যদের গাড়ি যুমনাতে যায়। দেশের চলমান রাজনৈতিক-অর্থনৈতিক পরিস্থিতি, দ্রবমূল্যের অবস্থা, পতিত ফ্যাসিস্টদের নানামুখী ষড়যন্ত্র, সংস্কার ও নির্বাচনের বিষয়গুলো নিয়ে কথা হবে বলে জানিয়েছেন নেতারা।

গতকাল বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএস নাসির উদ্দিনসহ অন্য কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ সালাহ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। তারা নির্বাচন কমিশনের সংসদ নির্বাচন প্রস্তুতির বিষয়ে অবহিত হয়েছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়