reporterঅনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি, ২০২৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বসছে বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির প্রতিনিধিদল। সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হবে।

রবিবার বিএনপির প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

প্রধান উপদেষ্টার কাছে বিএনপি জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরবে জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে। বৈঠকে বিএনপির পক্ষ থেকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে। কারণ, জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা।

জানা গেছে, দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বৈঠক হবে প্রধান উপদেষ্টার সঙ্গে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ অংশ নেবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়