নিজস্ব প্রতিবেদক

  ২৬ মে, ২০১৬

জনমানুষের পত্রিকা হবে প্রতিদিনের সংবাদ : আবু সাঈদ খান

প্রতিদিনের সংবাদ পত্রিকার নবযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সম্পাদক আবু সাঈদ খান বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রতিদিনের সংবাদ শহীদদের সে চেতনাকে সামনে রেখে তাদের সংবাদ পরিবেশন করার প্রত্যয় নিয়ে নবযাত্রা শুরু করছে। বুধবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে প্রতিদিনের সংবাদ পত্রিকাটির নবযাত্রা উদ্বোধনী অনুষ্ঠান হয়।

এতে স্বাগত বক্তব্যে পত্রিকার সম্পাদক আবু সাঈদ খান আরো বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আমাদের মূল হাতিয়ার, তা নিয়ে এগিয়ে যেতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। প্রতিদিনের সংবাদ হবে জনমানুষের পত্রিকা।

তিনি বলেন, আমাদের উন্নয়নের ধারা গতিশীল রাখতে গণমাধ্যমের ব্যাপক অবদান রয়েছে। এ ধারা অব্যাহত রাখতে একঝাঁক তরুণ-তরুণী তাদের দক্ষতা-অভিজ্ঞতা দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ পত্রিকাটি গণমানুষের দোরগোড়ায় পৌঁছাতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের বিচারপতি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আবু সাঈদ খান,প্রতিদিনের সংবাদ,উদ্বোধনী অনুষ্ঠান,সম্পাদক আবু সাঈদ খান
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist