হবিগঞ্জ প্রতিনিধি

  ০৫ মার্চ, ২০২০

হবিগঞ্জে বিরল প্রজাতির বনরুই উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানের গোল টিলা এলাকার কুয়ার পাড় থেকে গতকাল বুধবার বিরল প্রজাতির একটি ‘বনরুই’ উদ্ধার করা হয়েছে। এটিকে দেখতে শত শত উৎসুখ জনতা ভিড় জমায়।

চা বাগান শ্রমিক লিটন মুন্ডা জানান, বিরল প্রজাতির ওই বনরুইটি কুয়ার ওপরে একটি ঝোপে বসে ছিল। পরে ওই চা বাগানের উসমানগণি বাবুলসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গিয়ে বনরুইটি উদ্ধার করেন। খবর দিলে বন বিভাগের লোকজন সেখানে গিয়ে বিলুপ্ত বনরুইটি তাদের হেফাজতে নিয়ে যান। এ ব্যাপারে ডিভিশনাল ফরেস্ট অফিসার এম এন এ আবদুল ওয়াদুদ বলেন, ‘আমি ঢাকায় আছি। বিষয়টি সদর রেঞ্জ অফিসার রেহান মাহমুদ আমাকে অবগত করেছেন। উদ্ধারকৃত বনরুইটি সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়