সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে কারাগারে অসুস্থ আওয়ামী লীগ নেতার হাসপাতালে মৃত্যু

সিরাজগঞ্জ কারাগারে বিস্ফোরক মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আওয়ামী লীগ নেতা বাবলু মন্ডল (৫৮) সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মৃত রমজান আলীর ছেলে। তিনি রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন।
জেল সুপার জানান, বিস্ফোরক মামলায় হাজতি হিসেবে গত এক মাস ধরে বাবলু মন্ডল কারাগারে বন্দী ছিলেন। তিনি আগে থেকেই শারীরিক নানাবিধ সমস্যায় ভুগছিলেন। গত বুধবার দুপুরে হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের যাবতীয় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
পিডিএস/এমএইউ









































