তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

তারাগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ৩ শিক্ষার্থীর মাঝে হুইলচেয়ার ও শ্রবণযন্ত্র বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের তিনজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মাঝে হুইলচেয়ার ও শ্রবণযন্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন দুজন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে হুইলচেয়ার এবং একজন শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে শ্রবণ সহায়কের কানের ডিভাইস (হিয়ারিং এইড) তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাগমা শিলভিয়া খান এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার খাইরুল ইসলাম।

বিতরণ শেষে ইউএনও মোনাব্বর হোসেন বলেন, ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার।

কোনো শিক্ষার্থী যেন কেবল শারীরিক বা শ্রবণ প্রতিবন্ধকতার কারণে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়