কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

ছবি : প্রতিদিনের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর ইউনিয়ন উত্তরা ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলাম (৪৫) হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী ওরফে আলী মিয়া (৪৮)-কে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।

পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে কসবা থানায় আনার পর আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, লেনদেনজনিত বিরোধের জেরে গত ৬ জুলাই সন্ধ্যায় কসবা উপজেলার গোপীনাথপুর বাজারস্থ গ্রিন হেলথ হাসপাতালের সামনে মো. আরিফুল ইসলামের ওপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি হামলা চালায় অভিযুক্ত আলী মিয়া। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই বিকেলে তিনি মারা যান।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়