মধুখালী প্রতিনিধি

  ১ ঘণ্টা আগে

মধুখালীতে শিক্ষার্থীদের বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

ছবি : প্রতিদিনের সংবাদ

ফরিদপুরের মধুখালীতে বার্ষিক উন্নয়ন তহবিলের আওতায় সংসদ সদস্যের অভিপ্রায় অনুযায়ী বাস্তবায়িত প্রকল্পের মাধ্যমে অসহায়, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল এবং অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত এবং সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মধুখালী উপজেলা শাখার আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম লক্ষ্য হলো নারীর ক্ষমতায়ন এবং শিক্ষার প্রসার। নারীরা যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই মেধাবী শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল এবং অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন দেওয়া হচ্ছে। এসব উদ্যোগ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি শিক্ষার্থীদের পড়ালেখায় আরও উৎসাহিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। বক্তব্য শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়