ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা)

  ০৪ জুলাই, ২০২৪

খুলনার পাইকগাছা

দশকেও হয়নি স্লুইচ গেট সংস্কার, খুঁড়ে রাখা সড়কে দুর্ভোগ

ছবি: প্রতিদিনের সংবাদ

খুলনার পাইকগাছা উপজেলার বাইনতলা বাজার এলাকার স্লুইচ গেট সড়কটি প্রায় ১২ বছরেরও সংস্কার হয়নি। তবে সংস্কারের জন্য খুড়ে রাখা সড়কটি এখন স্থানীয়বাসিন্দাদের জন্য চরম দুর্ভোগের কারণ করেছে।

সরেজমিনে দেখা গেছে, পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা থেকে গড়ইখালী প্রধান সড়কের মধ্যবর্তী স্থানে অবস্থিত বাইনতলা বাজার। বাজারের পাশে প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে স্লুইচ গেটটি। এই গেট দিয়ে ১৫ হাজার বিঘা জমির পানি সরবরাহ করা হতো।

স্থানীয় খড়িয়া ঢেমশাখালীর বাসিন্দা দীপংকর কুমার সানা জানান, স্লুইচ গেটটি ছোট হওয়ায় বড় করার জন্য সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ কারণে গেটের দুইপাশে পুকুর খনন করে বাঁধ দেওয়া হয়। ১০ বছরেরও বেশি আগে পিচ ঢালাই করার জন্য সড়কটি খুঁড়ে রাখা হয়। কিন্তু এক যুগ হয়ে গেলেও স্লুইচ গেট ও সড়ক সংস্কারের উদ্যোগ শেষ হয়নি। ফলে বর্ষা মৌসুমে যেমন প্রায় হাঁটু পর্যন্ত কাদা-পানি থাকে, তেমনি শুকনো মৌসুমে প্রচন্ড ধুলা বালিতে ভোগান্তির শিকার হতে হচ্ছে।


  • পানি নিষ্কাশনের গেট বন্ধ থাকায় চিংড়ি ঘের ও ফসলে ক্ষতি
  • রাস্তা খুঁড়ে রাখায় বর্ষাকালে কাদাপানি, শুষ্ক মৌসুমে ধুলার কষ্ট

স্লুইজ গেট এলাকার একাধিক ব্যক্তি জানান, পানি নিষ্কাশনের জন্য নির্দিষ্ট স্লুইচ গেটটি বন্ধ থাকায় হাজার হাজার বিঘা জমি অতি বৃষ্টিতে তলিয়ে যায়। দেখা দেয় জলবদ্ধতা। এই এলাকার পানি নিষ্কাশনের জন্য প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত ভড়েঙ্গার গেটটি ব্যবহার করা হচ্ছে। এতে চিংড়ির ঘের, ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে।

জানতে চাইলে উপজেলার লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন বলেন, ‘স্লুইচ গেটিট সংস্কার হবে হবে বলে আজ পর্যন্ত পড়ে আছে। ২০২৩ সালে টেন্ডার হয়েছে শুনেছি। দেখি কবে সংস্কার কাজ শুরু করে। তবে আমি ব্যক্তিগতভাবে ইটের খোয়া দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করে দেব।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুলনা,পাইকগাছা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়