মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, যুবক জেলহাজতে

বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মেহেদী হাসান (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শিশুটির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় মামলা করলে বুধবার (৩ জুলাই) রাতেই পুলিশ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন।
গ্রেপ্তার মেহেদী মোরেলগঞ্জ পৌরসভার বারইখালী ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ভুক্তভোগী শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বুধবার মেহেদী হাসান স্কুল ছুটির পরে চতুর্থ শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে রাস্তায় একা পেয়ে মোটরসাইকেলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে। পরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় মেহেদীর বিরুদ্ধে থানায় অভিযোগ দেই।
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন জানান, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত মেহেদীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে তাকে জেলহাজতে পাঠিয়েছে বিচারক। শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
পিডিএস/আরডি









































