reporterঅনলাইন ডেস্ক
  ২১ ঘণ্টা আগে

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির হেড অফিস কমপে¬ক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক সমাবেশ ২২ জুলাই , বুধবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর (ভারপ্রাপ্ত) মোঃ আলতাফ হুসাইন ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসাইন খাঁন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফিস কমপে¬ক্স কর্পোরেট শাখার প্রধান মোহাম্মদ কুতুব উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল লতিফ। গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার মোহাদ্দিস ড. মাওলানা মাহমুদুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডাইরেক্টর মো. মামুন উর রশিদ, এফসিএম, আকিজ গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর গোলাম মুরশিদ বাপ্পি, আল-মুসলিম গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আবুল হোসাইন অপু। এসময় ব্যাংকের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতথি মোহাম্মদ জহির হোসেন বলনে, ইসলামী ব্যাংকের প্রকৃত মালিক হলেন এর আমানতকারীরা। তাদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক ও বর্তমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করছে। যতদনি বাংলাদেশ থাকবে, ইনশাআল¬াহ ইসলামী ব্যাংকও সগৌরবে টিকে থাকবে। এটি কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের ব্যাংক হবে না, এটি হবে সর্বসাধারণের ব্যাংক। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়