reporterঅনলাইন ডেস্ক
  ২১ ঘণ্টা আগে

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সঙ্গে হজ এজেন্সি প্রতিনিধিদের মতবিনিময়

হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত এবং হজ কার্যক্রমে ব্যাংক ও হজ এজেন্সিগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের লক্ষ্যে ‘হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা’ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শরিয়াহভিত্তিক ব্যাংক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি।

২২ জুলাই বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান।

অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, এস. এম. আবু জাফর, সৈয়দ আবুল হাশেম, এফসিএ, এফসিএমএসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং দেশের বিভিন্ন হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি বলেন, “হজযাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সরকার, ব্যাংক এবং হজ এজেন্সিগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। সভাপতির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, “হজযাত্রীদের জন্য নির্ভরযোগ্য ও সময়োপযোগী ব্যাংকিং সেবা নিশ্চিত করা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়