reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুলাই, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম জেলার বাঁশখালী এবং কক্সবাজার জেলার চকোরিয়া ও রামু এলাকায় গতকাল বুধবার ৩০৫০টি অসহায় ও গরীব পরিবারে মাঝে ত্রাণ (খাদ্য-সামগ্রী) বিতরণ করা হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কক্সবাজার শাখার ব্যবস্থাপক মো: জানে আলম এবং চকোরিয়া শাখার ব্যবস্থাপক জনাব মিজানুল করিম উপস্থিত থেকে অসহায় ও গরীব পরিবারে মাঝে উক্ত ত্রাণ-সামগ্রী বিতরণ করেন। ত্রাণ-সামগ্রী বিতরণকালে অন্যান্যদের মধ্যে, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজ সেবক জনাব নুরুল আবচার রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান কায়সার-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়