reporterঅনলাইন ডেস্ক
  ৩ ঘণ্টা আগে

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাতে গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে শুক্রবার পর্যন্ত সারাদেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮১০-এ। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭১৫ জন।

শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ২৪ ঘণ্টায়(বৃহস্পতিবার সকল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১৫ হাজার ১৯৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ২২ হাজার ১৫০ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪ হাজার ৭১৭ জন, যাদের মধ্যে ১ লাখ এক হাজার ৫৬ জন জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়