reporterঅনলাইন ডেস্ক
  ২ ঘণ্টা আগে

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

গুরুতর স্বাস্থ্যগত কারণে মো. সাহাবুদ্দিন পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ১ মিনিটে পদত্যাগপত্রটি গ্রহণ করেন স্পিকার।

স্পিকার বলেন, মাননীয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে পদত্যাগপত্র হস্তান্তর করেছেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে আমি সেই পদত্যাগপত্র গ্রহণ করেছি।

স্পিকার আরও জানান, পদত্যাগপত্রে রাষ্ট্রপতি তার শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন। অসুস্থতার কারণে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না বলেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে পত্রে জানিয়েছেন।

তিনি আরো বলেন, তিনি অসুস্থ থাকায় তার সুস্থতা কামনা করছি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়