১ ঘণ্টা আগে
মিলানের সঙ্গে চুক্তি নবায়ন লুকা মদরিচের

ফাইল ছবি
বয়স ৪১ ছুঁইছুঁই। ফুটবলের সবুজ গালিচায় এখনো তার ড্রিবলিং আর ক্ষুরধার পাসিং প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়ে। ক্রোয়াট ফুটবল কিংবদন্তি লুকা মদরিচ তাই ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের সঙ্গে চুক্তি আরও এক মৌসুমের জন্য বাড়িয়ে নিয়েছেন।
বৃহস্পতিবার ক্লাব কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত রোসোনেরি শার্টেই দেখা যাবে এই মিডফিল্ড মাস্টারমাইন্ডকে।
২০২৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে সান সিরোতে যোগ দেওয়ার পর গত মৌসুমে মিলানের হয়ে ৩৭টি ম্যাচ খেলে ২টি গোল করেছেন মদরিচ।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ও প্রভাবশালী খেলোয়াড়দের একজন, এই ক্রোয়াট তারকা রবিনিয়ো ও রোসোনেরি জার্সিতে তার যাত্রা অব্যাহত রাখবেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































