মিডল্যান্ড ব্যাংক ও ক্রেডেন্স হাউসিং লিমিটেডের মধ্যে চুক্তি

মিডল্যান্ড ব্যাংক পিএলসি গ্রাহকদের জন্য সহজ ও আকর্ষণীয় হোম লোন সুবিধা প্রদানের লক্ষ্যে ক্রেডেন্স হাউজিং লিমিটেড-এর সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ এবং ক্রেডেন্স হাউজিং লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব জিল্লুর করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ক্রেডেন্স হাউজিং লিমিটেড-এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ মাহমুদ জোবায়ের, পরিচালক; জনাবা কণিকা কবির, ডেপুটি জেনারেল ম্যানেজার, রেভিনিউ ও কাস্টমার অ্যাফেয়ার্স বিভাগ; এবং রেজাউল করিম, হেড অব প্ল্যানিং অ্যান্ড ইনভেস্টমেন্ট বিভাগ।
মিডল্যান্ড ব্যাংক পিএলসি.-এর পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জাভেদ তারেক খান, এসইভিপি ও হেড অব ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন; মোহাম্মদ রাশাদুল আনোয়ার, ভিপি, রিটেইল কো-অর্ডিনেটর ও হেড অব পাবলিক রিলেশনস ডিভিশন; এবং জনাব মোহাম্মদ তারিকুল হাসান, এসএভিপি ও হেড অব ধানমন্ডি শাখা।
এই চুক্তির আওতায় ক্রেডেন্স হাউজিং লিমিটেড-এর গ্রাহকরা মিডল্যান্ড ব্যাংক পিএলসি. থেকে প্রতিযোগিতামূলক শর্তে হোম লোন সুবিধা গ্রহণ করতে পারবেন, যা তাদের জন্য একটি সহজ ও গ্রাহকবান্ধব অর্থায়ন নিশ্চিত করবে। সংবাদ বিজ্ঞপ্তি।
"








































