২৬ জুন, ২০২৬
শিক্ষালোক সম্মাননা

শিক্ষা, সাহিত্য ও পাঠাগার আন্দোলনে বিশেষ অবদান রাখায় ‘শিক্ষালোক সম্মাননা’ পেলেন শিক্ষাবিদ শহিদুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক সৈকত হাবিব এবং সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খান। গত ১৯ জুন রাজধানীর শ্যামলীতে সিদীপ কার্যালয়ে তাদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। শিক্ষালোক সম্পাদক ফজলুল বারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, কথাসাহিত্যিক আহমদ বশীর, সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা ও ‘এবং বই’ সম্পাদক ফয়সাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলমগীর খান।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































