reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০২৬

আসাদ উল্লাহ

এলো না সুমন্ত লক্ষ্মী রাত

কথা ছিল রোদ উঠবে, হাস্যোজ্জ্বল ভোরে

ফুল ফুটবে, সুবাসিত শীতল ছায়ায় ঘুমাবে-

কোমল খরগোশ, নিরীহ হরিণ, শান্ত জিরাফ।

শিরস্ত্রাণ কোনো স্বপ্ন নয়, অনাহুত সংসার কোনো স্বপ্ন নয়

মার্বেল খচিত প্রাসাদে রমণীর আলিঙ্গনও কোনো স্বপ্ন নয়-

সমুদ্র পাহাড়, অরণ্য গহীন হোক শিল্পের দাস

মানুষ হোক শুভ্রতা মোড়ানো উজাগরী চাঁদ

আমাদের হলোই না অমন একটি সুমন্ত লক্ষ্মী রাত।

পথে পথে পড়েই থাকল ছোরা হাতে হন্তারক

পায়রা পরান্মুখ, মাটি ও অন্তরীক্ষে মারাত্মক অন্ধকার

স্বদেশের বুকে দাবড়ায় দাঁতাল মাতাল দানব শুয়োর

হলো না, হলোই না নিরাপদ অপাপবিদ্ধ লক্ষিন্দর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়