reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০২৬

অনন্য কাওছার

রোমান্তার প্রতি

তোমারও কি এরকম হয়েছে কখনো

কথা বলতে গেলে শব্দেরা ভেঙে গেছে

খসে পড়েছে সবুজ পাহাড়ি সড়ক, অ্যাভিনিউ

হাসতে গিয়ে মনে পড়েছে অতীতপরিচিত মুখ

এরপর ভিসুভিয়াস হৃদয়ে, উথালপাতাল

ঢেউ। বিষতরঙ্গ মিশে গেছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে।

তোমারও কি এরকম হয়েছে কখনো

মাঝরাতে ভেঙে গেছে গভীরতম ঘুম

যেন মার্কিনি বুটের শব্দে তোমার শরীরে কাঁপন;

চিরচেনা প্রাচীন রোমানীয় শহরের

জাতীয় সংগীতের বদলে কারো কণ্ঠস্বর

নদীভাঙনের গভীর মানচিত্র এঁকেছে বুকে

তোমারও কি মৃত্যুর মতো লাগে

জীবিত শরীরের ভেতরে আজকাল

লাশের গন্ধ পাও কি রোমান্তা?

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়