২৬ জুন, ২০২৬
আশ্রাফ বাবু
স্বতঃস্ফূর্ত চোখের জল

বুকজুড়ে
শূন্যতা ফুরাবে একদিন অসহ্য হয়ে
বুকজুড়ে অরণ্য পেরিয়ে জলপ্রপাত
পোষা বেদনা বৃদ্ধ হয়ে সতেজ চোখের জ্বল।
গল্প হারাবে সেদিন;
যেদিন মৃত অবসন্ন ভাঁজপড়া কপালে
খসে পড়বে আমার আত্মার ব্যাথার জ্বল!
কেউ যেন গোপন হাতে আগুন ঢালছে;
আজ কেঁদেছি, চাষ করেছি নোনাজলের কবিতা।
গল্পের চাষি; কাঁদায় বেশিদূর।
একটা গল্প কতটা কাঁদায়
জীবনের, মানুষের, কবিতার গল্প;
আজ ঘটেছে আমার হৃদয়ে।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন









































