reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০২৬

মমতাজ রোজ কলি

বিচিত্র বিলাস

আগুন লেগেছে...

লেলিহান শিখায় জ্বলছে সবই।

পুড়ছে বয়স্ক কুয়াশার পিট

আদুরে শিন শিন ধারা...

ঘন অন্ধকার সবুজের মাস্তুল।

কুড়ি পুড়া গন্ধে মাতোয়ারা চঞ্চল হাওয়া

আগুন খাপড়া সম

সময়ের সবিশেষ ধারাপাত।

মিহিন মোহিত স্বপ্ন-

পোহায় লোলুপ যজ্ঞের দাউদাউ উত্তাপ...

পুড়ে যায় টুকটুকে ধোঁয়া ওঠা আগুনে

শিমুল পলাশ কৃষ্ণচূড়ার মতোই

মাখন তুলতুলে হৃদয়ের ক্যানভাস...

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়