reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০২৬

রবিউল রতন

ভালোবাসার দুঃসময়

ভালোবাসার প্রগাঢ় দুঃসহ দহনের রাত

আজ দুর্বোধ্য আঁধারে

কে ডাকে হায়! কে হেঁটে যায়

একা- নিগূঢ় তর্জমায়,

ভালোবাসার খুব জটিল সময়

বিশ্বাসী আঙুলে

অবিশ্বাসের গূঢ় ষড়যন্ত্র- গোপন জ্বর!

চতুর্দিকে মৃত্যুর শ্বাস

প্রেতাত্মার শানিত চোখ

কথারা হারাচ্ছে শক্তি- আঙুল লুকোচ্ছে

হাতের মুঠোয়- ভালোবাসার দুঃসময়

ধেয়ে আসছে মানুষের পৃথিবী আজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়