reporterঅনলাইন ডেস্ক
  ২৬ জুন, ২০২৬

রওশন রুবী

চোখের ভেতর মানচিত্র

আজ আমার চোখ দুটো ঠিকভাবে খুলছে না-

ভেতর থেকে কেউ যেন বলছে,

দেখা মানে সবকিছু বিশ্বাস করা না।

আমি আয়নার সামনে দাঁড়াই, চোখের ভেতর দেখি-

একটা মানচিত্র ধীরে ধীরে সরে যাচ্ছে।

সীমানাগুলো নিজেদের নাম ভুলে গেছে,

দেশগুলো ভেসে যাচ্ছে,

মানুষের চোখ অন্য কারো কাছে বন্ধক রাখা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়